BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০০
আজকের সর্বশেষ সবখবর

সওজ নির্বাহী প্রকৌশলীর সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়


অক্টোবর ২১, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় সওজ এর হলরুমে সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেনের সাথে সড়ক দুর্ঘটনা রোধে নিসচা সিলেট মহানগর শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সওজ এর সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সিলেট উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আহমদ।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানগরের সহ-সভাপতি ডাঃ মনির চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হেকিম, প্রচার সম্পাদক আহসান হাবীব, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, আইন সম্পাদক হোসেন আহমদ, প্রকাশনা সম্পাদক লায়েক মিয়া, মহিলা সম্পাদিকা রুনা সুলতানা, কার্যকরি সদস্য নাজিম উদ্দিন, শাহিন হোসেন, আকবর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও জনপদ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে নিসচা দীর্ঘদিন থেকে যেভাবে সড়কে কাজ করে যাচ্ছে তাদেরকে সাধুবাদ জানাই। ইঞ্জিনিয়ারিং, এডুকেশন ও ট্রাফিক আইন এই বিষয়কে সমন্বয় করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। সড়ক ও জনপদ বিভাগ সড়কের অবকাঠামো ঠিক রাখতে ইঞ্জিনিয়ারিং বিভাগকে আরো গুরুত্ব দিতে হবে। সড়কে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন মেশিন সচল না থাকার কারণে ওভারলোড নিয়ে যানবাহন চলাচল করে যার ফলে রাস্তা দ্রুত ভেঙ্গে যায় এতে যানবাহন চলাচল বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি থাকে। সড়কে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন মেশিন সচল করে ওভারলোড নিয়ন্ত্রণ করতে পারলে রাস্তা ভাঙ্গা ও ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। হাইওয়ে রোডে ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার হবে। সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ, সিটি কর্পোরেশন সড়ক ও জনপদ বিভাগকে একযুগে কাজ করার আহবান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।