BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেফতার


অক্টোবর ১৪, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া সরকারের অনেকেই বিভিন্ন মামলায় আসামি। তিনিও এর ব্যতিক্রম নন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তালেব জানান, রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।