BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

নিসচা সিলেট মহানগরের উদ্যোগে পুজামন্ডপ পরিদর্শন


অক্টোবর ১৩, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসেলেট ডেস্ক : “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় নগরীর নাইওরপুলস্থ রামকিশন মিশন পুজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, নিসচা মহানগরের সহ-সভাপতি কামরুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ডা. লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, প্রচার সম্পাদক আহসান হাবিব, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, প্রকাশনা সম্পাদক শেখ মো: লায়েক মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ অয়ন, কার্যকরি সদস্য শাহীন হোসেন, আনোয়ার হোসেন, জাকারিয়া হোসেন, এহিয়া আহমদ প্রমুখ।

পুজামন্ডপ পরিদর্শনকালে স্বামী চন্দ্র নাথ মহারাজ সঙ্গে নিসচা সিলেট মহানগরের নেতৃবৃন্দ কথা বলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।