BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ


জুন ১৬, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট :: পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এক শুভেচ্ছা বার্তায় সিলেটবাসীসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য।’

একই সাথে নেতৃবৃন্দ ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সোমবার দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।