BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৭
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর


মে ৫, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট বিভাগীয় বইমেলা-২০২৪ গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত মোহাম্মদ আলী জিমনেসিয়াম জেলা স্টেডিয়াম রিকাবীবাজার ৭ দিনব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়েছে।

বই মেলায় মানুষের ঢল ছিল উপচে পড়া। রাত ৯টা অবদি বিনোদনে মনকে মাতান বইমেলায় আসা দর্শনার্থীরা। প্রতি দিনই ছিল একক ও দলিয় গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন। ৬ষ্ঠ দিনে রাত সাড়ে ৮টায় বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি পরিবেশন করে পিউ, গুলজার, নিনো, বিথী, পুজা, অর্পা, মনিষা, ঐশিকা, আদিত্য, ত্রিদিব ও রাফিজা।

প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমি সিলেট।

ভাপসা গরমে বিভিন্ন বইয়ের স্টল ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান যেন আনন্দ ও প্রশান্তি এনে দেয় বইমেলা প্রাঙ্গন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।