বিডিসিলেট ডটকম : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ নিয়ে লুকোচুরি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ মুখে আদালত প্রাঙ্গণে সচেতন সুনামগঞ্জবাসীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণের দাবি তোলেন বক্তাগন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ডঃ মোঃ আবু নঈম শেখের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অ্যাডভোকেট এনাম আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, নারী নেত্রী গৌরী ভট্টাচার্য, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, অ্যাডভোকেট আব্দুল করিম, অ্যাডভোকেট শুকুর আলী, অ্যাডভোকেট জিয়াউর রহমান শামীন, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, অ্যাডভোকেট শাহাবুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু, অ্যাডভোকেট আবুল আজাদ রুমান, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট পঙ্কজ তালুকদার, অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট এ আর জুয়েল, হাওর বাঁচাও আন্দোলনের নেতা আনোরুল হক প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ মো. আবু নঈম শেখ বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে আর পরীক্ষায় কোন অনিয়ম হচ্ছে না। নতুন বিশ্ববিদ্যালয়ের সব গুলোরই নিয়োগ পরীক্ষা ঢাকায় হচ্ছে। এসব নিয়ে যারা বুঝেন না তারা সমালোচনা করছেন।
