BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৯
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে সড়ক পরিবহন আইনে জরিমানা আদায়


অক্টোবর ১, ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ হাজার ৮ শত টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী পরিচালনায় পৃথক অভিযান কালে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ তাদের সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)অভিজিৎ চৌধুরী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।