BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৯
আজকের সর্বশেষ সবখবর

মিফতাহুল কবীর মিফতার পিতার মৃত্যুতে ডা: মোহাম্মদ এনামুল হক চৌধুরীর শোক


সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবীর মিফতার পিতা মো: খলিলুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা ডা: মোহাম্মদ এনামুল হক চৌধুরী।

আজ এক শোক বার্তায় ডা: মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, মো: খলিলুর রহমান এর মৃত্যুতে তার পরিবার পরিজনের মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যাথিত হয়েছি। তিনি পরহেজগার, সৎ ও ধার্মিক ব্যাক্তি ছিলেন। তিনি এলাকার গন্যমান্য ব্যক্তি ছিলেন। মরহুমের ইন্তেকালে এলাকার যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরন হওয়ার নয়।

তিনি মরহুম মোঃ খলিলুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করেন শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।