BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৪
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ২০ বাংলাদেশি গ্রেফতার


সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ২০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কেলান্তান থেকে একটি এক্সপ্রেস বাসে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।

গত ৩০ আগস্ট টার্মিনাল বেরসেপাদু সেলাতান-বন্দর তাসিক সেলাতনে (টিবিএস) বিকেল সাড়ে ৪টায় একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৪৫ বছর।

অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিরা দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল। গত ৩০ আগস্ট বিকেলে তারা বাস থেকে নামতে গিয়ে ধরা পড়েন। তাদের পাসপোর্টে কোনো বৈধ নিরাপত্তা স্ট্যাম্প ও বৈধ ভ্রমণ নথি ছিল না। ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে চেক করে দেখা গেছে, তাদের মধ্যে কয়েকজনকে এর আগে অপরাধের অভিযোগে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল।

মহাপরিচালক আরও বলেন, গ্রেপ্তাররা দেশটির অভিবাসন আইনের অধীনে অপরাধ করেছে বলে প্রমাণিত। তাদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।