BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
আজকের সর্বশেষ সবখবর

মইনা উত্তরপাড়া যুব উন্নয়ন সমিতি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো সংবর্ধনা অনুষ্ঠান


সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

কানাইঘাট প্রতিনিধি::সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের ‘মইনা উত্তরপাড়া যুব উন্নয়ন সমিতি’র উদ্যোগে’ রাজাগঞ্জ ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও আদর্শ মক্তব বিভাগের শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার (২ সেপ্টেম্বর) জামেয়া ইসলামীয়া দারুল হাদিস রাজাগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

কানাইঘাট উপজেলার, রাজাগঞ্জ ইউনিয়নের সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, মইনা উত্তরপাড়া যুব উন্নয়ন সমিতি-এর উদ্যোগে আঞ্জুমানে দাওয়াতুল হক্ব রাজাগঞ্জ ইউনিয়ন কতৃর্ক পরিচালিত আদর্শ মক্তব বিভাগের ২০২৩ সালের চূড়ান্ত পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে, ইমাম ও মুয়াজ্জিন সাহেবানের সম্মানার্থে “বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান” অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা হয়।

আদর্শ মক্তব বিভাগের ২০২৩ সালের চূড়ান্ত পরীক্ষায়,
জামাত, সমাপনী=৭২ জন
জামাত, কুরআন শরীফ=১৮৭ জন
জামাত, আমপারা=৩৫২ জন
জামাত, কায়দা=৪০৬ জন
সর্বমোট বৃত্তিপ্রাপ্ত ১০১৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের “সংবর্ধনা স্মারক” ও রাজাগঞ্জ ইউনিয়নের ৬৫ জন ইমাম সাহেবান, ২২ জন মুয়াজ্জিন সাহেবকে “সম্মাননা স্মারক” প্রদান করা হয়।

জামিয়া ইসলামিয়া দারুল হাদীস রাজাগঞ্জ ইউনিয়নের শায়খুল হাদীস হযরত মাওঃ আহমদ আলী ও হযরত মাওঃ আব্দুল আজীজ বন্দরবাড়ী, সাবেক মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল হাদীস রাজাগঞ্জ ইউনিয়নের সভাপতিত্বে, উপস্থাপক ও সংগীত শিল্পী, হাফিজ ইকরামুল হক জুনায়েদ ও মাদরাসা মসজিদের ইমাম, মাওঃ জুবায়ের আহমদ চৌধুরী’র উপস্থাপনায় ও হাফিজ আব্দুর নুর এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস, লক্ষীপুরী। শায়খুল হাদীস ও মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদরাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা নজির আহমদ, শায়খুল হাদিস জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা সিলেট। হযরত মাওঃ শামসুদ্দিন, শিক্ষা সচিব ও নাইবে শায়খুল হাদীস জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদরাসা ও পরীক্ষা নিয়ন্ত্রক পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবী মাদরাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ। হযরত মাওঃ মমতাজ উদ্দিন লামাপাড়ী, মুহতামিম জামেয়া ইসলামিয়া দারুল হাদীস রাজাগঞ্জ মাদ্রাসা। হযরত মাওঃ ইব্রাহীম আলী খওয়াজপুরী, সিনিয়র শিক্ষক জামিয়া হুসাইনিয়া দক্ষিণগাছ মাদ্রসা সিলেট। মাওঃ শামসুল ইসলাম, চেয়ারম্যান, ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন। বেলাল আহমদ MBA, চেয়ারম্যান, ইমেজ ফাউন্ডেশন। জনাব নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট। মাওঃ নুরুল ইসলাম ও আমন্ত্রিত অতিথীবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন পেশার তরুণ সমাজকর্মীসহ তাদের গঠন মূলক বক্তব্য ও দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মইনা উত্তরপাড়া যুব উন্নয়ন সমিতি’র কার্যকরী নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরু থেকে শেষ সময় পর্যন্ত তাদের সরব উপস্থিতি ছিলো সহযোগিতা করে। তাদের উৎসাহ উদ্দিপনা আগামীর পথ চলায় পাথেয় হিসেবে তাঁদেরকে যোগান ও উৎসাহ দেবে। মইনা উত্তরপাড়া যুব উন্নয়ন সমিতি পরিবারের নেতৃবৃন্দ আপ্লুত হয়েছে সকলের সরব উপস্থিতে।

সবার উপস্থিতি সংবর্ধনা অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে দৈনিক ভোরের খবরের প্রতিনিধির কাছে ইচ্ছা প্রকাশ করে সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমদ হাওলাদার বলেছেন আল্লাহ্ যেন তাদেরকে এরকম মহতি উদ্যোগ নেওয়ার তৌফিক দান করেন। দেশ-বিদেশ থেকে যারা তাদেরকে সব রকমের সাপোর্ট, পরামর্শ, দোয়া, ও আর্থিক সহযোগিতা করছেন, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।