BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৯
আজকের সর্বশেষ সবখবর

শান্তর সেঞ্চুরিতে বড় রানের পথে বাংলাদেশ


সেপ্টেম্বর ৩, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। একাদশে এনেছে তিন পরিবর্তন। ব্যাটিং অর্ডারেও এসেছে পরিবর্তন। তাতে ভালো শুরু পেয়েছে টাইগাররা। ওপেনার মেহেদী মিরাজ সেঞ্চুরি করেছেন। চারে নেমে শতক ছুঁয়েছেন নাজমুল শান্তও। তিনশ’ রানের পথে আছে দল।

বাংলাদেশ ৪৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬২ রানে ব্যাট করছে। ওপেনিং করতে নামা মেহেদী মিরাজ ১১৯ বল খেলে সাতটি চার ও তিন ছক্কায় ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। নাজমুল শান্ত ১০২ বলে ১০২ রানে খেলছেন। তিনি নয়টি চার ও দুটি ছক্কা তুলেছেন। ক্রিজে আছেন মুশফিক।

এর আগে ওপেনার নাঈম শেখ ৩২ বলে ২৮ রান করে মুজিব উরের বলে বোল্ড হয়েছেন। এরপর তিনে তাওহীদ হৃদয়কে নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তিনি শূন্য রানে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।

এশিয়া কাপের আসরে টিকে থাকার লড়াইয়ে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। মুস্তাফিজের জায়গায় দলে ঢুকেছেন পেসার হাসান মাহমুদ। শেখ মেহেদীর স্থলে নেওয়া হয়েছে আফিফ হোসেনকে। তানজিদ তামিমকে বাদ দিয়ে অভিষেক করানো হয়েছে শামীম পাটোয়ারীকে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি এবং মুজিব উর রহমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।