BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৪
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত ছাত্রলীগ কর্মী মিঠুন দত্তের পরিবারের পাশে আনোয়ারুজ্জামান চৌধুরী


আগস্ট ২৭, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ ২১শে আগস্ট গ্রেনেড হামলার মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মহানগর ছাত্রলীগ কর্মী মিঠুন দত্তের শোকাহত পরিবাররের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার (২৭ আগষ্ট) বিকেলে তিনি নগরীর ৩৮ নং ওয়ার্ডের মৈয়ারচর এলকার নাজিরগাও গ্রামে তার বাড়িতে যান। এসময় তিনি মিঠুন দত্তের স্বজনদের সান্তনা দেন।

এসময় তার সাথে ছিলেন,মিঠুন দেবের বাবা নেপাল দেত্ত, মা ও দুই বোন,সিলেট চেম্বার অব কর্সাসের সভাপতি তাহমিন আহমদ,মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান,সৌরভসহ মহারগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এর আগে, গত সোমবার (২১ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী মিঠুন দত্ত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।