BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় চিকিৎসক দ্বারা পুলিশ ও তাদের পরিবারকে চিকিৎসা সেবা প্রদান


আগস্ট ২৭, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: সিলেটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পুলিশের সদস্য ও তাদের পরিবারকে বিশেষ স্বাস্হ্যসেবা প্রদান করা হয় বিভাগীয় পুলিশ হাসপাতালে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জেলার সার্বিক নিরাপত্তা বিধানে সিলেট জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষার্থে একটি সুস্থ ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর বিকল্প নেই। পুলিশ সদস্যদের শারীরিকভাবে যোগ্য ও সুস্থ থাকার লক্ষ্যে সিলেট জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী ভারতের দিল্লী থেকে আগত গাইনী,অর্থোপেডিক ও কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বিভাগীয় পুলিশ হাসপাতালে বিশেষ ক্যাম্প পরিচালনা করা হয়।

এ সময় সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা গ্রহন করেন।

বিভিন্ন বিষয়ে সেবা গ্রহনকারী পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে গাইনী চিকিৎসা নিয়েছেন ১৭৭ জন, অর্থোপেডিক বিষয়ে চিকিৎসা নিয়েছেন ২০০ জন এবং কার্ডিওলজি বিষয়ে চিকিৎসা নিয়েছেন ৯৬ জন।

পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এ ধারা অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।