BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৪
আজকের সর্বশেষ সবখবর

মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


আগস্ট ২৫, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: রায়নগরস্থ মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার কার্যকরি কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) রায়নগরস্থ ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই ত্রি-বার্ষিক নির্বাচনের আয়োজন করা হয়ছে।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সঞ্জয় সরকার রাখাল, সাধারণ সম্পাদক পদে সুরঞ্জিত ভৌমিক, সাংগঠনিক সম্পাদক পদে অজয় তালুকদার ও অর্থ সম্পাদক পদে সুজন দাস জয়লাভ করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজীব দাস, সহ নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিজিত চক্রবর্তী ও অসীত দাস। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নিখিল রায় পূজন। নির্বাচনে সহযোগিতা করেন আহ্বায়ক রেবুল তালুকদার ও উপদেষ্টা হরিলাল দাস। যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিলুফার রহমান ও মনির আহমদ। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত আমীন তৌহিদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।