BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৬
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে কার ও ট্রাকের সংঘর্ষে বাংলাদেশি নারীর মৃত্যু


আগস্ট ১২, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইতালিতে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় দেশটির বাণিজ্যিক নগরী মিলানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শাহীন শাহীলা (৩১)। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম। তিনি স্বামীসহ স্বপরিবারে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন।

জানা গেছে, নিহত শাহীলার স্বামী মো. শিবলীসহ স্বপরিবারে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। দেশটির বাণিজ্যিক নগরী মিলান থেকে সন্দ্রিয় যাওয়ার প্রবেশপথে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহীলা নিহত হন। এসময় গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ঘটনাস্থালে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।