BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৮
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সাইদুল জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত


আগস্ট ৬, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানার এসআই প্রথমবারের মতো জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হলেন মোঃ সাইদুল ইসলাম। রবিবার (৬ আগস্ট ) ১২ঘটিকায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সবার উপস্থিতিতে জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি নগদ অর্থ উপহার তুলে দিলেন মাধবপুর থানার এস আই মোঃ সাইদুল ইসলাম এর নিকট। উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় সঞ্চালনায় করেন হবিগঞ্জ (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, হবিগঞ্জ (বানিয়াচং সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, হবিগঞ্জ (সদর সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান,বাহুবল (সার্কেল) সহকারী পুলিশ সুপার আবুল খয়ের, মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, হবিগঞ্জ মেডিকেল অফিসার পুলিশ হাসপাতালে ডাঃ তামান্না বেগম,(শিক্ষানবিশ) সহকারি পুলিশ সুপার তোয়াহা ইয়াছিন হোসেন, সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানায় যোগদান করার পর থেকে এস আই মোঃ সাইদুল ইসলাম, গাড়ি উদ্ধারসহ, মাদক, সন্ত্রাস দমনসহ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, ধর্ষণ, মামলার রহস্য উদঘাটন জন্য বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ এস আই মনোনীত করেন।

জেলার পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে আগস্ট ২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় মাধবপুর থানার এসআই মোঃ সাইদুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত করে পুরস্কৃত করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।