BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তিকে জরিমানা


আগস্ট ১, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১লা আগষ্ট) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব উপজেলার বেজুরা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হেফজু মিয়ার পুত্র শাকিল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং একটি গাড়ি জব্দ করেন।

সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।