BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে হজে গিয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু


জুলাই ১৯, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

খলিল চৌধুরী, সৌদি আরব থেকে : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও ৪ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কা ও মদিনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মারা যাওয়া হাজিরা হলেন, নওগাঁ জেলার সদর উপজেলার এম.এ এস সাত্তার (৬৬), নীলফামারীর জেলার সদর উপজেলার মো. হযরত আলী (৬৯), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আমদুস সত্তার মওলা (৭০) এবং মানিকগঞ্জ জেলার গফুরগাও উপজেলার আবুল হোসেন
(৭৬ )।

চলতি বছরের হজ পালনে এসে এ পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১০৮ মৃত্যুবরণ করেন। এরমধ্যে মক্কায় ৯০ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, মুজদালিফায় ১ জন ও আরাফায় ২ জন। ৯০ জন পুরুষ ও ২৮ জন নারী হাজি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।