BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০০
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছরে হজে গিয়ে ৯১ বাংলাদেশির মৃত্যু


জুলাই ৯, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হজ করতে সৌদি আরবে গিয়ে চলতি বছর মোট ৯১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার এক নারীর মৃত্যু হয়েছে।৫৩ বছর বয়সী ওই নারীর নাম ফাতেমা বেগম। রোববার ( ৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, গত শুক্রবার ফাতেমা বেগম নামের ৫৩ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য বুলেটিনে জানানো হয়নি।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে ৬৯ জন পুরুষ; ২২ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় দুই জন, জেদ্দায় একজন ও মুজদালিফায় ১ একজন মারা গেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।