BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৪
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে ৬৫ বাংলাদেশি শ্রমিক আটক


জুলাই ৩, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে : মালদ্বীপে অনিয়মিত শ্রমিকদের আটক করতে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এ সময় ৬৬ জন শ্রমিককে আটক করা হয়েছে। এর মধ্যে ৬৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক।

রোববার (২ জুলাই) ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, গত মাসে রাজধানী মালের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে শহরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

মালদ্বীপ সরকার, অবৈধ প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য পরিচালিত একটি কর্মসূচিতে, ১৩ হাজার অভিবাসী শ্রমিককে নথিভুক্ত করেছে। আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর জন্য ইমিগ্রেশনে হেফাজতে রাখা হয়েছে।

এছাড়া ২৪ হাজার কর্মীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ সরকার। এই কর্মসূচি মালদ্বীপের অভিবাসন, অর্থনৈতিক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে পরিচালনা করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।