BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় ভ্রাম্যমাণ আদলতের পৃথক অভিযানে ১৭ জনের জরিমানা; ১ জনের কারাদণ্ড


জুন ১, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ১৭ জন মোটরসাইকেল আরোহিকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। এছাড়া বুধবার রাতে পৌরশহরের বারইগ্রাম এলাকায় গাঁজা বহন ও সেবনের দায়ে নাজির আহমদ নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, সড়ক পরিবহন আইনে ১৭ মামলায় ১১ হাজার ৫০০ টাকা এবং এর আগে বুধবার রাতে এক যুবককে গাঁজা বহন ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা জরিমানা করেছে। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।