BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৮
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা


এপ্রিল ১৮, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:: কাতার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। বিশ্বজয়ের চারমাস না পেরোতেই নতুন সুখবর পেলো আলবিসেলেস্তারা। আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হিসেবে চূড়ান্ত হয়েছে মেসিদের দেশের নাম।

মঙ্গলবার যুবাদের বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মূলত এরপর থেকে আনন্দের জোয়ারে ভাসছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস। আগামী ২০ মে থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচগুলো।

যদিও এর আগে টুর্নামেন্টটি ইন্দোনেশিয়ায় বসার কথা ছিল। কিন্তু বিশ্বকাপে ইসরাইলের অংশ নেয়াকে কেন্দ্র করে দেশটিতে অস্থিরতা তৈরি হয়। আর এ কারণেই দেশটি থেকে একেবারে শেষ মুহূর্তে এসে সরিয়ে নেয়া হয় বিশ্বকাপ।

ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার বিষয়ে ফিফার বিবৃতির পরপরই বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে আর্জেন্টিনা। একমাত্র দেশ হিসেবে তারাই টুর্নামেন্টটি আয়োজনের জন্য ফিফাকে প্রস্তাব দেয়।

অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল, আয়োজক হিসেবে আর্জেন্টিনার নাম ঘোষণা হতে সময়ের অপেক্ষা কেবল। অবশেষে আজ ফিফা চূড়ান্তভাবে আর্জেন্টিনার নাম ঘোষণা করল।

চলতি বছরের ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। এর আগে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২১ এপ্রিল সুইজারল্যান্ডের জুরিখে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।