BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দুই শিশুর রহস্যজনক মৃত্যু!


নভেম্বর ২০, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জে রহস্যজনকভাবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে এ ঘটনাটি ঘটে। তবে চিকিৎসক শঙ্কা করছেন খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

নিহত দুই শিশু ওই এলাকার ট্রাক্টরচালক আক্তার হোসেনের ছেলে আলী নূর (৪) ও মোবারক মিয়া (৩)।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাবার খেয়ে দুই ভাই ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে ওঠে দুই ভাই কুল ফল খায়। হঠাৎ করে তারা ‘ভূত ভূত’ চিৎকার করে বাইর থেকে দৌড়ে ঘরে ঢুকে মা-বাবাকে জড়িয় ধরে জ্ঞান হারিয়ে ফেলে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন নেই। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোমিন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হতে পারে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।