BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা বড়লেখা শাখার উদযাপন কমিটি গঠন


আগস্ট ৩১, ২০২২ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

বুধবার (৩০ আগস্ট) রাত ৭ ঘটিকায় পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ’কে আহবায়ক ও দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক উদযাপন কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, মাওলানা মাসুম আহমেদ, গোলাম কিবরিয়া, যুগ্ম সদস্য সচিব মারুফ হোসাইন সুমন, এনাম উদ্দিন ও সিনিয়র সদস্য হাফিজুর রহমান জিল্লুর, রেদওয়ান আহমদ রুম্মান, আছাদ উদ্দিন, নিলু দেব নাথ।

উল্লেখ্য, নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এবারও ৬ষ্ঠ বারের মতো দিবসটি পালিত হবে। সড়ক নিরাপত্তায় জাতিসংঘ ঘোষিত ৫ টি অতি ঝুকিপূর্ণ বিষয় ( সিট বেল্ট, বেপরোয়া গতি, স্ট্যান্ডার্ড হেলমেট, ড্রিংক ড্রাইভিং ও শিশু আসন) সড়ক পরিবহন আইন-২০১৮ এর মাধ্যমে নিশ্চিত করতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তাছাড়া সড়ক দুর্ঘটনা নিরসনে জনসচেতনতা বৃদ্ধি ও করণীয় প্রতিপাদ্য আলোকে দিবসটি ঘিরে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হবে নানা কর্মসূচী। নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আহ্বায়ক উদযাপন কমিটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।