নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে বন্ধ করেছে প্রশাসন। বুধবার (৩ আগস্ট) ৪ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে হচ্ছে মর্মে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবিন দাশের অপ্রাপ্ত বয়স্ক মেয়ের (নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী) বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
মোবাইলের কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা মুচলেকা প্রদান করেন।
এসময় এস আই লুতফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
