BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩১
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে লোহার গেট চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু


আগস্ট ২, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : গ্রিসে কারখানায় কাজ করার সময় লোহার গেট চাপা পড়ে আলী হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। সোমবার (১ আগস্ট) সকালে এথেন্স থেকে ৮৩ কিলোমিটার দূরে কোরিন্থসের ইস্তিমু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কারখানায় বড় লোহার গেট তৈরির সময় তা আলী হোসেনের ওপর পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। আলী হোসেন দেড় বছর আগে ইরাক থেকে তুরস্ক হয়ে গ্রিসে আসেন।

আলী হোসেনের এক মামাতো ভাই আব্দুল হাকিম জানান, এ খবর পাওয়ার পর বাংলাদেশে আলী হোসেনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছে আলী হোসেনের পরিবার।

নূর আলম চৌধুরী ও রাহিমা বিবির সন্তান আলী হোসেনের জন্ম ১৯৮৯ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এখলাসপুর গ্রামে। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।