BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪০
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


আগস্ট ২, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল উপজেলার নগর মসজিদ উল্লা হাটির গিয়াস উদ্দিনের ছেলে।

আজমিরীগঞ্জ থানার (ওসি) তদন্ত আবু হানিফ জানান, সকাল থেকে তোফাজ্জলসহ তিনজন শ্রমিক নগর মিস্ত্রি হাটির রঞ্জিত সূত্রধরের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। দুপুরের দিকে তোফাজ্জল একটি রড মাটি থেকে হাতে নিয়ে উপরের দিকে উঠালে সেটি ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে লেগে যায়।

এতে তার পুরো শরীর ঝলসে যায়। পরে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, তোফাজ্জলের মরদেহ তাদের বাড়িতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদন করেছে তার পরিবার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।