BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৮
আজকের সর্বশেষ সবখবর

নিদনপুর সুপাতলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের সংর্বধনা প্রদান


জুলাই ৩০, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর সুপাতলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের কে সংর্বধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারে বর্তমানে দেশে অবস্থানরত প্রবাসীদের এক সংবর্ধনা প্রদান করা হয়।

নিদনপুর সুপাতলা ইয়ুথ ফাউন্ডেশনের অন্যতম সদস্য মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও এ আর আনিছের পরিচালনায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী লোকমান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ক্রিকেটার ছিদ্দিকুর রহমান টিপু, রুহেল আহমদ তারিন, শিহাব আহমদ, ছাব্বির আহমদ কালিম ও আমিরুল ইসলাম, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও রিজু মোহাম্মদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক র্কীতি ক্রিকেটার রেজাউল হাসান আবু, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছাদিক আহমেদ, পর্তুগাল প্রবাসী ছাদেক আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী জুনেদ আহমদ ও জাবেদ আহমদ।

অনুুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এনাম হোসেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়াভাষ্যকার ও সিনিয়র সাংবাদিক মাছুম আহমদ সহ আরো অনেকে।

সংবর্ধনা প্রদানকালে নিদনপুর সুপাতলা ইয়ুথ ফাউন্ডেশনের দায়িত্বশীল, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া, সাংস্কৃতিক, সাংবাদিক অঙ্গণের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসীদের সম্মানে নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।