BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জুলাই ২৩, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে মাধবপুর থানার এসআই( নিঃ)মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা সহ মাদকের সাথে জড়িত এক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃত ব্যবসায়ী হলেন- মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র মোঃ আব্দুল বাছির (৩৪)।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ/৪১ ধারায় থানায় মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।