BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ১৬কেজি গাঁজাসহ আটক ১


জুলাই ১৮, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ মো. মাসুক মিয়া (২৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। সে মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (১৭ জুলাই) ভোর বেলায় মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. আমিনুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি টহল টিম উপজেলার সীমান্তবর্তী রামনগর এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মাসুক মিয়াকে আটক করে।

এসময় বিজিবি’র উপস্থিতি ঠের পেয়ে একই এলাকার মৃত তাউজ মিয়ার পুত্র আ. আওয়াল পালিয়ে যায়। বিজিবি ৫৫ ব্যাটেলিয়ন’র অধিনায়ক লে: কর্নেল সামিউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।