BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০০
আজকের সর্বশেষ সবখবর

মহানবীর (সা.) চেম্বারের প্রবীণ অভিভাবক আর নেই


জুলাই ১৪, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর চেম্বার দেখাশোনার দায়িত্বে থাকা সবচেয়ে প্রবীণ অভিভাবক আগা হাবীব মোহাম্মাদ আল-আফারি মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে সৌদি কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ টুডে।

সৌদি কর্তৃপক্ষ এক টুইটবার্তায় জানায়, আল্লাহর নির্দেশে মহানবীর (সা.) চেম্বার দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আগা হাবীব বুধবার মারা গেছেন।

তিনি নবী মুহাম্মদ (সা.)-এর চেম্বারের প্রাচীনতম অভিভাবক হিসাবে ৪০ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (১৩ জুলাই) মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মসজিদে নববীতে নবী মুহাম্মদ (সা.)-এর কক্ষটি পবিত্র চেম্বার বা রওজা মুবারক নামেও পরিচিত।

এটি সেই জায়গা যেখানে হযরত মুহাম্মদ (সা.)-এর পাশাপাশি আবু বকর (রা.) এবং উমর (রা.)-কেও সমাহিত করা হয়েছে।

বিশেষ ওই কক্ষ বা চেম্বারটি মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে অবস্থিত।

মক্কার মসজিদুল হারামের পর এটিই বিশ্বের সর্ববৃহৎ মসজিদ। অর্থাৎ এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।