BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত


জুলাই ৭, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

নিহত মানিক মিয়া (৫০) বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণপাড়া উত্তর হাটি গ্রামের উমেদ উল্লার ছেলে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে সড়কের শুঁটকি ব্রিজের নিকটবর্তী অলিয়ারভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানিক মিয়া মোটরসাইকেল যোগে হাওরে মাছ শিকার করতে যাচ্ছিলেন। এসময় একটি পিকআপের ভ্যানের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি এমরান হোসেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।