BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ১৫০০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি মিলাদ গাজী


জুন ২৪, ২০২২ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::নবীগঞ্জে বন্যার্ত ১৫০০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি ।

বৃহস্পতিবার ২৩ জুন নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়ন ও ছোট ভাকৈর ইউনিয়নের ১৫০০ পরিবারের মাঝে তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের পাশে আছেন। কোন মানুষ না খেয়ে থাকবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের জন্য কাজ করছে।ইতিমধ্যে সরকারি ভাবেও বানভাসীর জন্য প্রয়োজনীয় ত্রাণ বরাদ্দ করা হয়েছে। সকল অসহায় মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও ত্রাণ সরবরাহ করা হবে।

অসহায় বানভাসীদের পাশে দাঁড়াতে তিনি প্রবাসী ও বিত্তবানদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন আহমদ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শেখ সইফা রহমান কাকলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর যুবলীগ নেতা পিকলু চৌধুরী, এটিএম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা রুপক চন্দ্র দাস, ছাত্রলীগ নেতা সাজু আহমেদ, সহ স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।