BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে গাড়ি চাপায় বাংলাদেশী যুবক নিহত 


জুন ১৫, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক :: সৌদি আরবের রিয়াদে গাড়িচাপায় রাকিবুল হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাকিবুল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের গাঙ্গিনাপাড় গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
রোববার (১২ জুন) সৌদি আরব সময় বেলা দেড়টার দিকে রিয়াদের তায়েফে একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁন মিয়া খুব গরিব মানুষ। ইউনিয়নের সিডস্টোর বাজারে চায়ের দোকান করে সংসার চালায়। সংসারে স্বচ্ছলতা ফেরাতে টাকা ঋণ করে ছেলেকে গত ১ জুন সৌদিতে কাজের জন্য পাঠান। কিন্তু রোববার (১২ জুুুন) হঠাৎ খবর আসে ছেলে গাড়িচাপায় মারা গেছেন।
নিহতের বাবা চাঁন মিয়া  বলেন, গত ১ জুন রাকিবুল রোড ক্লিনারের কাজ নিয়ে সৌদি আরবের রিয়াদে যান। সেখানে গিয়ে তায়েফে কাজে যোগদান করেন। কিন্তু ১২ দিন যেতেই গাড়ি চাপায় ছেলে মারা গেছে।
রাকিবুলের তিন বছরের এক ছেলেও আছে। চার লাখ টাকা ঋণ করে ছেলেকে বিদেশে পাঠাই। এখন সব হারিয়ে সংসার নিয়ে সাগরে ডোবার মতো অবস্থা হয়েছে আমাদের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।