BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মেয়র কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সিলেট মহানগর যুবলীগের দোয়া মাহফিল


জুন ১৫, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::সিলেট সিটি কর্পোরশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাটি ও মানুষের নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বুধবার (১৫ জুন) উপলক্ষ্যে মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর রব সায়েম, জাহির আহমদ চৌধুরী, মাইনুল হক ইলিয়াছুর দিনার, মাসুদ আহমদ পীর, জাকির আহমদ, আব্দুল হাফিজ নুর আলী, ফয়ছল তফাদার, মোসাদ্দেক নবী, রাসেল আহমদ, সেবুল আহমদ সাগর, আজিদ উদ্দিন, এমদাদ হোসেন ইমু, রুহুল আমিন, শেখ রেজাউল করিম হাসান, রাফিউল করিম মাসুম, সৈকত হাসান মানিক, সৈয়দ নাহিদুর রহমান সাব্বির, মো. নুরুজ্জামান, রাসেল আহমদ, কাজী সালমানুর রহমার, সোহেল মাহমুদ, বিদ্যুৎ চন্দ্র সহ সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।Sylhet Mohanagor Jubolig Pic 2 - Bd Sylhet News

পূর্বে সিলেট মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীরা নগরীর মানিকপীর (রহ.) এর মাজারে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।