BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১০
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


জুন ৬, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌর শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের যৌথ পরিচালনায় পৌর শহরের নতুন ও পুরাতন বাজারে খাদ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় তাদেরকে এই জরিমানা করা হয়।

একদল পুলিশ সাথে নিয়ে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহেদুর রউফ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস, খাদ্য পরিদর্শক সালেহ আহমদ।

আদালত পরিচালনারকালে ইউএনও ব্যবসা সংক্রান্ত লাইসেন্স সংগ্রহ ও ব্যবসায়ীদেরকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশনাও দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।