BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পরিবেশ দিবস উদযাপন নদী পরিব্রাজক দল ও এপেক্স ক্লাব গ্রীণ হিলসের


জুন ৫, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখা ও এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ৫ জুন রবিবার বিকেলে নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ টুকেরবাজারে ফলদ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হয়।

বৃক্ষ রোপনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখার সভাপতি এপেক্সিয়ান আদিল হোসেন, সাধারণ সম্পাদক ও গ্রীন হিলস ক্লাবের সভাপতি এপেক্সিয়ান কৃষিবিদ এ কে আজাদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক এপেক্সিয়ান হাফিজ শাহ আদনান, গ্রীন হিলস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এপেক্স ক্লাব অব সুরমা ভিউ (ইউসি) এর বোর্ড মেম্বার এপেক্সিয়ান আব্দুর রহমান তুহিন প্রমূখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।