BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩১
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের ৩ যুবক লিবিয়ার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন


মার্চ ১৩, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: লিবিয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন হবিগঞ্জের তিন যুবক।শনিবার তারা ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের হাজি ক্যাম্পে রাখা হয়েছে।

ওই তিন যুবক হলেন, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল হোসেন, নয়া পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আলাউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান জানান, প্রায় এক বছর পূর্বে ইউরোপের দেশ ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা। অবৈধপথে লিবিয়ায় পৌঁছানোর পর দেশটির পুলিশ তাদের গ্রেফতার করে।

তিনি বলেন, সম্প্রতি তাদের পরিবার আমার স্মরণাপন্ন হলে আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে যোগাযোগ করি।

এ বিষয়ে তারা কূটনৈতিক প্রক্রিয়ায় হবিগঞ্জের তিনজনসহ ২৭০ বাঙালিকে লিবিয়ার জেল থেকে মুক্ত করেছেন।

শনিবার দেশে ফিরে এখন তারা ঢাকায় হাজী ক্যাম্পে অবস্থান করছেন। শিগগিরই তাদের যার যার বাড়ি পাঠানো হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।