BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮
আজকের সর্বশেষ সবখবর

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ঠেকাতে গুগলের নতুন উদ্যোগ


ফেব্রুয়ারি ১৯, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সোশ্যাল মিডিয়া ডেস্ক:: স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। ক্রোম ব্রাউজারের মাধ্যমে তথ্য সংগ্রহ বা ডাটা ট্র্যাকিং সীমিত করার লক্ষ্যে গুগলের ‘প্রাইভেসি স্যান্ডবক্স’-এ যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন। ‘প্রাইভেসি স্যান্ডবক্স’ পরিকল্পনার মাধ্যমে বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানিটি বিজ্ঞাপনদাতাদের জন্য ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের সুবিধা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এজন্য তথ্য সংগ্রহের প্রযুক্তি ‘কুকি’ বিষয়ক নীতিমালায় সংশোধনী আনতে যাচ্ছে গুগল। আগামী বছরের মধ্যে ব্রাউজারে কুকি ব্যবহার থেকে সরে আসবে প্রতিষ্ঠানটি।

এদিকে অ্যাপলের বহুল আলোচিত নতুন প্রাইভেসিতে অ্যাপ থেকে তথ্য সংগ্রহে ব্যবহারকারীর অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করেছে। মূলত ফোনে থাকা মোবাইল অ্যাপ ব্যবহারকারীর তথ্য পূর্বানুমতি ছাড়াই সংগ্রহ করে বিজ্ঞাপনদাতার স্বার্থে ব্যবহার করে। তবে সম্প্রতি অ্যাপল তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস প্ল্যাটফর্মে থাকা অ্যাপসের জন্য প্রতিবার ব্যবহারকারী থেকে অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করেছে। এতে করে আইফোন কিংবা আইপ্যাডে কোনো অ্যাপ ব্যবহূত হলেও সরাসরি ওই ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারছে না অ্যাপটি। অ্যাপটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের অনুমতি চাইলে দেখা যাচ্ছে, সংশ্নিষ্ট ব্যবহারকারী তা প্রত্যাখ্যান করছে। অ্যাপলের নতুন এ প্রাইভেসি নীতির কারণে দারুন ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেসবুক। ফেসবুকের মূল কোম্পানি মেটা বলছে, অ্যাপলের এ নতুন প্রাইভেসি নীতিমালার জন্য তাদের বছরে প্রায় এক হাজার কোটি ডলারের আয় কমবে।

অ্যাপলের মতো ঠিক একই প্রাইভেসি নীতিমালা কার্যকর করতে যাচ্ছে গুগল। এ নীতিমালা কার্যকরে ‘প্রাইভেসি স্যান্ডবক্স’ পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। অপারেটিং সিস্টেমে স্মার্টফোন বাজারের ৮৫ ভাগ অ্যান্ড্রয়েডের দখলে বাকি ১৫ ভাগ অ্যাপলের আইওএসের। এখন অ্যাপলের নীতিমালা বিষয়ক ছোট্ট এ সংশোধনীতে ফেসবুক হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়লে গুগল যদি পুরোপুরি কার্যকর করে তবে ফেসবুকের ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি ডলারে ঠেকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।