BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে প্রকাশ্যে এলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ


জানুয়ারি ২২, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন নানা বিতর্কিত মন্তব্য করে পদ হারানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে তার চাচা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের জানাজা নামাজে অংশ নিতে নিজ গ্রাম সরিষাবাড়ির দৌলতপুরে আসেন তিনি।

সরিষাবাড়ির উপজেলার দৌলতপুর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ডা. মুরাদ হাসান।

জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারকে। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডা. মুরাদ হাসানের বড় ভাই বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার, সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানসহ আরও অনেকে। তবে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতাকে দেখা যায়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।