BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৭
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী ন্যান্সি


জানুয়ারি ১৮, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক :: করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এ শিল্পী বলেন, গত রোববার রাত থেকে আমি অসুস্থ। গতকাল সোমবার টেস্ট করাই। আজ মঙ্গলবার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।

ন্যান্সি আরও জানান, আমার স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। তাদের মধ্যে কোনো উপসর্গ নাই। তবে উপসর্গ দেখা দিলে তাদেরও কোভিড টেস্ট করা হবে।
কোভিডের দুই ডোজ টিকা নেওয়ার পরও তিনি আক্রান্ত হয়েছেন বলে জানান ন্যান্সি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।