BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪০
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে জলাশয় থেকে মহিলার মরদেহ উদ্ধার


জানুয়ারি ১৮, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জলাশয় থেকে এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদমপুর বাজারের কোনাগাওঁ সড়ক সংলগ্ন লন্ডনী মার্কেটের পাশে থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, আধকানি গ্রামের আব্দুল আলীর মেয়ে আফিয়া বেগমকে (৫৫) আদমপুর বাজারে ঘুরাফেরা করতে দেখা যায়। পরে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, নিহতের পরিবার জানিয়েছে সে মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন। বাড়িতে নিয়মিত আসা যাওয়া করেনা। সাধারণ মৃত্যু হয়েছে এ জন্য লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।