বিডি সিলেট ডটকম:: যুক্তরাজ্য আওয়ামীলীগ স্যানন্ডওয়েল শাখার সাংগঠনিক সম্পাদক ও মিডল্যন্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান চৌধুরীর দেশে আগমন উপলক্ষে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় সিলেট এম.এ.জি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী,সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান হোসেন শিপলু, সিলেট মহানগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী,বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ জিছান, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা সম্পন আহমদ,বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা শাহিদ চৌধুরী নাহিদ,শপু,মনসুর চৌধুরী সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,কৃষক লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে,সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের নগরীর হযরত মানিকপীর রহ. গোরস্থানে তার কবর জিয়ারত করেন লোকমান চৌধুরী সহ নেতৃবৃন্দ।
লোকমান চৌধুরীর বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ৩নং দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে।
