BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহর ৯৯ নামের দৃষ্টিনন্দন মিনার রায়পুরে


জানুয়ারি ১৩, ২০২২ ২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে আল্লাহর ৯৯ নামের একটি উঁচু মিনার নির্মাণ করা হয়েছে। রায়পুর ইউনিয়নের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়সংলগ্ন রেহান উদ্দিন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনের মাঠে এটি তৈরি করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ‘এক্সটা প্রবাসী মিনার-১’ নামের দৃষ্টিনন্দন এ মিনারটি উদ্বোধন করেন।

মিনারটি নির্মাণে অর্থায়ন করেছেন প্রবাসী নোমান খাঁন। মিনারে আরবি, বাংলা ও ইংরেজিতে মহান আল্লাহপাকের ৯৯টি নাম খচিত রয়েছে।

নির্মাণকাজের সমন্বয় করেছেন স্থানীয় সমাজসেবক আবুল খায়ের, নোমান পাটওয়ারী ও মোরশেদ মিয়াজী।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সফিউল আজম সুমন চৌধুরী, প্রধান শিক্ষক উত্তর রায়, জামাল হোসেন মিয়াজী ও জহির খান প্রমুখ।

প্রবাসী নোমান খাঁন বলেন, আল্লাহর নামের প্রতি ভক্তি ও ধর্মীয় অনুভূতি ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ। প্রবাসীদের অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে আরও মিনার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এজন্য এটিকে ‘এক্সটা প্রবাসী মিনার-১’ নামকরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, আল্লাহর নাম প্রচারে উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। প্রবাস থেকে অর্থ সংগ্রহ করে নিজ গ্রামে তরুণদের এমন উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।