BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৮
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি


জানুয়ারি ৮, ২০২২ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ আগামী ১০ জানুয়ারি সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করেছে। ১০ জানুয়ারি সোমবার সকাল ১১ ঘটিকায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

সকাল ১১:৩০ ঘটিকায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা।

উক্ত কর্মসূচি সমূহে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি ও জেলা আওয়ামী লীগের কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক দিবসটি পালনের কর্মসূচি গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।