বিডি সিলেট নিউজ : সিলেটের “কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক ৪ লেনে উন্নীতকরণ” প্রকল্প একনেকে অনুমোদিত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়কটির চার লেনে রূপান্তরের নেপথ্য কারিগর সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রীকে ড. এ কে আব্দুল মোমেনকে স্বাগত জানিয়ে সিলেট সদর উপজেলায় আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া, ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবাদুল্লাহ ইসহাক, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, ২নং হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খুরশীদ আলম, মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রনজিত দত্ত, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল আলী, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল হক, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সম্পাদক জাহান আহমদ, মোগলগাঁও ইউপি আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ, হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক মানিক মেম্বার, কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হোসাইন আহমদ, সদর উপজেলা যুবলীগ নেতা আলতাব আলী, মোয়াজ্জিম হোসেন, লোকমান মির্জা, জিল্লুর রহমান, নিজাম উদ্দিন, মনির উদ্দিন (ময়নুল), আবুল কালাম আজাদ, সিলেট মহানগর তাতীলীগ নেতা এম.এ কাহির, রিয়ান খান, কাশেম মিয়া, নুর উল্লাহ, সদর উপজেলা তাতীলীগের আহবায়ক দিলোয়ার হোসেন, নুর মিয়া, আবু বক্কর, শাহিন উদ্দিন মেম্বার, মনির উদ্দিন মেম্বার, মক্তার মেম্বার, নেছার মেম্বার, ছাত্রলীগ নেতা আকিব অপু, মিহতাহুল লিমন, হোসেন আহমদ, সমস্ উদ্দিন, আব্দুল কাহহার, আব্দুর রউফ, সদর উপজেলা স্পোটর্স একাডেমীর সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষিত এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের অন্যতম অঙ্গীকারের এই প্রকল্পটি একনেকে অনুমোদিত হওয়ায় তারা উৎফুল্ল। আমরা সিলেট সদর উপজেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছি।
উল্লেখ্য, ৭২৮ কোটি টাকা ব্যয়ে ৪ লেন হচ্ছে সিলেটের কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক। মঙ্গলবার এই সড়কের চারলেন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে আব্দুল মোমেনসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেট সদর উপজেলাবাসী।
