বিডি সিলেট ডেস্ক : আসন্ন কাউন্সিল এট লার্জ নির্বাচন- ২০২২ উপলক্ষে আমেরিকার নিউজার্সীর প্যাটারসন সিটির সাবেক কাউন্সিলম্যান কাউন্সিল এট লার্জ পদপ্রার্থী গিলমান চৌধুরীর নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর, রবিবার স্থানীয় সময় রাত ৮টায় নিউজার্সীর প্যাটারসন র্সিটির ২২৬ ওয়ালনাট স্ট্রিটের ফায়ারম্যান হলে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্যাটারসনের বিশিষ্ট মুরব্বী গিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিলমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সাবেক কাউন্সিলম্যান গিলমান চৌধুরী বলেন, তিনি যদি কাউন্সিল এট লার্জ পদে নির্বাচিত হন তাহলে প্যাটারনের সর্বস্তরের জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন। কাউন্সিল এট লার্জ নির্বাচনে তিনি প্যাটারসনের সর্বস্তরের নাগরিকগনের সর্মথন ও সহযোগিতা কামনা করেন।
এসসময় উপস্থিত ছিলেন নয়া বাজার সুপার মার্কেটের সিইও মনসুর আহমদ, প্যটারসন জালালাবাদ মসজিদের প্রেসিডন্ট সেলিম খালিক, প্রস্পেক্ট পার্ক এডুকেশন বোর্ডের কমিশনার নিয়াজ নাদিম, প্যাটারসন সিটি কমিশনার ইমরান হোসাইন ও জাহেদ রহিম সহ প্যাটারসনের বিশিষ্ট মুরব্বীয়ানগন এবং তরুন সমাজ।
সভায় উপস্থিত প্যাটারসনের সর্বস্তরের নাগরিকগন গিলমান চৌধরীকে প্যাটারসন কাউন্সিল এট লার্জে নির্বাচন করার জন্য সম্মতি প্রদান করেন।
উল্লেখ্য; সাবেক কাউন্সিলম্যান গিলমান চৌধুরী ১৯৮৭ সালের ৭ ফেব্রæয়ারি বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত বড় মিনহাজ চৌধুরী এবং মাতা সালেমা চৌধুরী। গিলমান ৭ মাস বয়সে আমেরিকায় চলে আসেন এবং প্যাটারসনে বসবাস করে আসছেন। গিলমান স্কুল #১৩, স্কুল #৫ এবং তারপর জে,এফ,কে হাই স্কুলে যান। তিনি মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটি থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি, কমিউনিটি ডেভেলপমেন্টে স্নাতক সার্টিফিকেট, স্বাস্থ্য শিক্ষায় স্নাতক সার্টিফিকেট সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে তিনি উইলিয়াম প্যাটারসন বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত আছেন।
গিলমান ইউনাইটেড স্টেটস আর্মি রিজার্ভ থেকে তার সম্মানজনক ¯্রাবও পেয়েছেন। তিনি প্যাটারসন সিটির ২য় ওয়ার্ড কাউন্সিলম্যান হিসেবে অন্তর্র্বতীকালীন দায়িত্ব¡ পালন করেন। তিনি বর্তমানে প্যাটারসন পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের ফুল সার্ভিস আউটরিচ এবং বিশেষ প্রকল্পের পরিচালক হিসাবে কাজ করছেন। তাকে সর্বোচ্চ র্যাঙ্কিং বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তা বানিয়েছেন জেলা স্কুল। তার পুরো কর্মজীবন জুড়ে তিনি সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন এবং তৈরি করেছেন বিভিন্ন সামাজিক সংস্থা যা শহরের সমস্ত সম্প্রদায়কে সেবা দিয়েছে। একজন সামাজিক কর্মী হিসাবে, গিলমান নিশ্চিত করেছেন প্যাটারসন শহরে যারা বসবাস তাদের সকলের সাথে যেন পূর্ণ মর্যাদার সাথে ন্যায্য আচরণ করা হয়।
