BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০১
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে উপহার স্বরূপ টিউবওয়েল হস্তান্তর


ডিসেম্বর ২৪, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বড়লেখা প্রতিনিধিঃ সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৫তম জন্মদিনে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে উপহার স্বরূপ টিউবওয়েল হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (২৪ ডিসেম্বর)  বিকাল ৩ ঘটিকার সময় একটি স্বল্প আয়ের পরিবারকে উপহার স্বরূপ টিউবওয়েল হস্তান্তর করা হয়।

নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিসচা উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখার সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, বড়লেখা পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা সদর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য ফয়েজ আহমদ, নিসচা পৃষ্ঠপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, নিসচা সহ সভাপতি মার্জানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, অর্থ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যকরী নির্বাহী সদস্য এনাম উদ্দিন, হাফিজুর রহমান জিল্লুর, শুভাকাঙ্ক্ষী মজুর রহমান, সুমন আহমদ সহ প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বছর নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা দোয়া মাহফিল , দুস্থদের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উদযাপন করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।