বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৩৪তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের উপর সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির তীব্র সংকটের প্রতিবাদ জানিয়ে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট মহানগরীর ১৪নং ওয়ার্ডের জল্লারপারবাসীর পক্ষ থেকে প্রতিকীভাবে হাতে কলস, বালতি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে মিথ্যা, বানোয়াট ও ভূয়া ঘটনা সাজিয়ে জল্লারপারের সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের সহ এলাকার বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের জড়িয়ে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা থেকে যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবী জানানো হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর ব্যাপক ও সিলেট মহানগরীর ভয়াবহ যানজট সহ অবৈধ পার্কিং নিয়ে আলোচনা করা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে সিলেট মহানগরীর যানজট ও অবৈধ পার্কিং দূরীকরণের দাবীতে সিলেটের সকল রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী পালন ও আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার ২০২৬ খ্রীষ্টাব্দের ৩৫তম সাপ্তাহিক সভায় মানব ডিভাইডার কর্মসূচী পালন করার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। সভায় সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোহাম্মদ আব্দুল লতিফ, আব্দুর রহিম, কৃষ্ণপদ ক্ষত্রিয় স্বপন, হরিমোহন রায়, হাফিজ আব্দুল্লাহ আল মামুন ও মোঃ আব্দুল হালিম।
