BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৪
আজকের সর্বশেষ সবখবর

জাফলং পর্যটন কেন্দ্রকে জাফলং শপিং সেন্টারে ঘোষণার দাবী


এপ্রিল ১১, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে শনিবার (৪ এপ্রিল) শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত হয়। সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ৭.০০ ঘটিকায় যাত্রা শুরু হয়ে শ্রীপুর চা বাগান সহ শ্রীপুর পিকনিক স্পট, জাফলং পর্যটন কেন্দ্র ও লালাখাল হয়ে কার্যালয়ে রাত ৯.০০ ঘটিকায় কার্যালয়ে প্রত্যাবর্তন করা হয়।

শিক্ষা সফরের শুরুতেই সকাল ৯.৩০ ঘটিকায় শ্রীপুর পিকনিক স্পটে টিকেট কেটে প্রবেশ করা হয়। টিকেটের মধ্যে কোনো ক্রমিক নং নেই ও ফটোষ্ট্যাটের ফটোকপির পেপার কেটে টিকেট বিক্রি করা হয়। যার কোনো ভিত্তি নেই। ভিতরে প্রবেশ করে ব্যবস্থাপনার ভালো কিছুই চোখে পড়েনি। তবে ভিতরে কিশোর-কিশোরীদের অশ্লীলতা চলছে। এরপরও আমাদের শিক্ষা সফর কেন্দ্রীক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রীপুর পিকনিক স্পট থেকে বের হয়ে জাফলং পর্যটন কেন্দ্রে পৌঁছাই। জাফলং পর্যটন কেন্দ্রে গিয়ে আমরা হতবাক। এটা কোনো পর্যটন কেন্দ্র নয় বরং উপর থেকে নিচ পর্যন্ত দোকান আর দোকান, দালাল আর দালাল, উপর থেকে সিড়ি দিয়ে নিচে নামা মারাত্মক ঝুঁকিপূর্ণ,পা পিছলেই দুর্ঘটনা অনিবার্য। এসব দেখে মনে হলো শুধুমাত্র দোকান ব্যবসা পরিচালনার জন্যই উপর থেকে নিচ পর্যন্ত কয়েকশ ফুট নিচে নামার জন্য সিড়ি ব্যবহার করা হয়েছে। নিচে নেমেও বিভিন্ন ধরনের দোকানের কারণে হাঁটার কোনো ব্যবস্থা নেই। এতো সংখ্যক দোকান দেখে জাফলং পর্যটন কেন্দ্রকে কোনো পর্যটন কেন্দ্র মনে হয়নি, মনে হয়েছে আমরা বিশাল কোনো শপিং সেন্টারে প্রবেশ করেছি। তাই অনতিবিলম্বে জাফলং পর্যটন কেন্দ্রকে জাফলং শপিং সেন্টারে ঘোষণা করার দাবী জানাচ্ছি। জাফলং শপিং সেন্টার থেকে আমরা লালাখালে যাই। লালাখালের নৌকা সিন্ডিকেট আমারদেরকে হতাশ করে। সুবিধাজনকভাবে দুটি নৌকা ভাড়া করে লালাখাল জিরো পয়েন্টে ঘুরে দেখি। সবকিছুর পরও আমরা আমাদের আনন্দকে উপভোগ করার চেষ্টা করি। সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সারাবছর লক্ষ লক্ষ পর্যটক প্রতিটি পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। পর্যটকরা এসে বিভিন্ন প্রতিকূলতা ঢিঙিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে ফিরে যান। সবাই বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে হয়রানীর শিকার হন। যা কখনো কর্তৃপক্ষের নজরে আসে না। সম্পূর্ণ শিক্ষা সফর থেকে আমাদের দাবী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় প্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দদের সমন্বয়ে প্রতিটি পর্যটন কেন্দ্রকে যথাযথভাবে নজরদারীর আওতায় আনা খুবই প্রয়োজন।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে শিক্ষা সফর ২০২৬-এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ সুহেল মিয়া খান, মোঃ জালাল উদ্দিন, নিলমনি কান্ত চন্দ, পংকজ মজুমদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক স্বাধীন চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, সুবাস সেন, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, শিশু প্রতিনিধি ইত্তেহাদ আহমদ আফনান, মোঃ তানজিদ আহমদ আনন্দ এবং চালক জয়নাল মিয়া ও সহকারী মোঃ লিমন আহমেদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।